Saturday, October 13, 2007
ব্যাংকসটাউন মেলা - ঈদ মেলা
যখন গেলাম তখনও ভালভাবে লোকজন আসতে শুরু করেনি। যাই আমি আমার কাজ শুরু করেদিলাম। ছবি তোলা, ভিডিও তোলা শুরু হলো। বেশি করলাম ভিডিও।

আলোচনা, ইসলামী গান, খেলা বাচ্চাদের মজা সবিকছুই ছিল। বিকালে আরও জমবে। ভাইসাবের বাচ্চারা টায়ার্ড হয়ে গেলো বলে চলে চলে আসতে হলো। ভিডিও দেখুন আর এনজয় করুন এই ঈদ মেলা। নিচে ভিডিও দেখুন।

আলোচনা, ইসলামী গান, খেলা বাচ্চাদের মজা সবিকছুই ছিল। বিকালে আরও জমবে। ভাইসাবের বাচ্চারা টায়ার্ড হয়ে গেলো বলে চলে চলে আসতে হলো। ভিডিও দেখুন আর এনজয় করুন এই ঈদ মেলা। নিচে ভিডিও দেখুন।
Friday, October 12, 2007
ঈদের নামাজ হলো আমার আদায়

আজ সকাল ৭টায় পাঞ্চবোল মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। সারারাত ব্লগে কাটিয়ে সকাল বেলা বড় ভাইয়ের চেচামেচিতে আমার চৈতন্য ফিরে এলো। তাড়িঘড়ি করে ওযু পরে দে দৈড়। ভাগ্য ভাল একটুকুর জন্য জামাতটা মিস হলোনা। ভাইসাব তার পুত্রধন নিয়ে আগেই হাজির। জীবনে কোন কাজ ঠিক মতো করতে না পারা আমি শেষ পযর্ন্ত নামাজটা করতে পারলাম তাতে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছিলাম। কতো রং বেরঙ এর মানুষ মসজিদে এলো। আফ্রিকান, আরব, এশিয়ান (ইন্দোনেশিয়া-মালয়শিয়ান, ফিলিপিনো সহ আর অন্যান্য এশিয়ো মানুষ), ইন্ডিয়ান (সংক্ষেপে আই পি বি - ইন্ডিয়ান পাকিস্থানী ও বাংলাদেশী)। ভাল লাগে সবার সরব সম্মিলন। নারী পুরুষ নির্বিশেষে। আজ মা আর বাবার কথা খুব মনে পরে। আমার বোন সিডনী, লুটন (ইউ কে) ঢাকা, সুনামগঞ্জ আর চট্টোগ্রাম - সবার সাথে কথা বলতে হবে। তারপর বাকি থাকে অন্ধকার মুখোমুখি বসবার আমি আর বনলতা সেন। আপনাদের জন্য কিছু ছবি পোস্ট করলাম। সবই আমার ছবি। ও আচ্ছা গত কাল একটা পোস্ট পড়ছিলাম পুডিং খাওয়া নিয়ে - আজ আর মিস না .......... সবাইকে ঈদের দাওয়াত (পুডিং সহ)। ভাল থাকুন । ঈদ মোবারক।
সিডনীতে এতো বাঙালী ছাত্র যে রীতিমতো মনে হয় যেন বাংলাদেশে আছি।

লেকেম্বা এলাকায় বাঙালী দোকান আছে প্রায় দশ/বারোটা। এতো অধিক বাঙালী দোকান কোন একক এলাকায় আর নেই বলে মনে হয়। প্রতি দিন কোন না কাজে অকাজে তাই এক বার ঢু মেরে আসতে ইচ্ছে হয়। আড্ডাবাজ বাঙালী আড্ডা ছাড়া কি চলে ভাই। কি খেতে ইচ্ছা হয় আপনার - সবকিছুই পাওয়া যায় লেকেম্বায়। কিছু দিন আগে হয়ে গেল বিশাল বড় মাল্টিকালচারাল উ৭সব। একে বলা হয় হলডেন স্ট্রিট ফেস্টিবল। এতো গেল লেকেম্বা। আরও তো বাকি রইল রকডেল, মেরিকভিল, ক্যাম্পসির কথা।
সিলেটি জাতীয়তাবাদ
সিলেট অঞ্চলের ইতিহাস খুবই ইন্টারেসটিং। খুব প্রাচীন আমলের কথা বলছি না। ১০০ বছর আগেও সিলেট আগেও সিলেট অঞ্চলটা একত্রিভুত ছিল। মূলত সিলেট অঞ্চল বলতে বুঝায় আসামের কাছার, করিমগঞ্জ এবং বাংলাদেশের সিলেট বিভাগকে। ১৯৪৭ সালে প্রথম সিলেটকে টুকরো করা হয়। করিমগঞ্জ ও কাছারকে আসামে আর বর্তমান সিলেট বিভাগকে বাংলাদেশে ভাগাভাগি করা হয়। সিলেট বিভাগ ১৯৪৭ সালে ৪৮-৫২ ভোটে পাকিস্থানে যোগদান করে। সিলটি ভাষার নিজস্ব বর্ণমালা আছে তা নিশ্চয় জানেন। তাকে বলা হয় নাগরি। সিলেটের অঞ্চলে নাগরি পুথিঁ আজও পাওয়া যায়। নাগরি নিয়ে ড. সাদিকের গুরুত্বপূর্ন অনেক গবেষণা আছে। ড. সাদিক বাংলাদেশ সরকারের একজন আমলা। তাছাড়া সিলেটি লোকজন তাদেরকে সিলেটি পরিচয় দিতেই বেশী পছন্দ করেন। সিলেটের স্বায়ত্বশাসন নিয়ে যদিও আন্দোলন অব্যাহত আছে সারাবিশ্বে। অষ্ট্রেলিয়ার সিলেটিরা খুবই সংঘবদ্ধ। এখানে যেহেতু লোকসংখ্যাই কম তাই সিলেটিরাও কম। তবে সারা বিশ্বের প্রবাসী সিলেটির সংখ্যা ইউকে তেই সবচেয়ে বেশী। তাদের কয়েকটি টিভি চ্যানেল ২৪ ঘন্টাই সিলেটি ভাষা সম্প্রচার চালিয়ে যাচ্ছে। বাংলা টিভি, চ্যানেল-এস এর মধ্যে অন্যতম। সিলেটি জাতীয়তাবাদ (আঞ্চলিকতা নয়, পরিষ্কার জাতীয়তাবাদ) এখন দৃশ্যমান সত্যের রূপ ধারণ করেছে। যা কিনা সময়ের ব্যাপার মাত্র। আমরা আমরা সিলেটি তবে তার চেয়ে বড় কথা বাঙালী । অনলাইন বাংলা টিভি দেখার জন্যে আমার ওয়েব সাইট দেখুন। http://www.mnalamfarid.com/friends আর বিস্তারিত জানতে বাংলা পিডিয়া দেখুন বা এই লিংক দেখুন http://en.wikipedia.org/wiki/Sylhet সিলটি ভাষা সম্পর্কে আর জানতে http://en.wikipedia.org/wiki/Sylheti_language
Subscribe to:
Posts (Atom)